সমুদ্রের মত জোয়ার-ভাটার জীবনে কে কেমন আছি! শারীরিক উপসর্গ বাদ দিলাম, মানুষকে বুঝতে পারা খুবই কঠিন, এক কথায় দুর্বোধ্য। দ্বিধা-দ্বন্দ্ব থাকবেই। তবে, জীবনকে সহজভাবে নিলে, ভালো না থাকলেও খারাপ থাকতে হয়না । দ্বন্দ্ব আছে বলেই দৃশ্যপট নাটকীয়তাপূর্ণ। নাটক না করলেও মনে হয় যেন রঙ্গমঞ্চের মতো বৈচিত্র্যময়। অপূর্ণতা তো থাকবেই। সফল মানুষের জীবনেও অপূর্ণতা থাকে। অপূর্ণতাই দীর্ঘশ্বাস। আবার, মানুষ যখন অসহায় বোধ করে, তখন কাছেরজনকেই অনেক বেশী অনুভব করে। এতকিছুর পরও জীবনতরী ভাসতে থাকে। মানুষ দীর্ঘশ্বাস ফেলে অজানা ভালো থাকাকে খুঁজতে থাকে।
