kayesh chowdhury

about kayesh

Kayesh Chowdhury is a seasoned banking professional with over three decades of diverse experience in the financial industry. He holds an M.Com in Finance from the University of Chittagong.

In addition to his strong academic foundation, he has completed numerous professional training programs both at home and abroad, further enriching his expertise and leadership capabilities.

Beyond his professional achievements, Kayesh is a passionate writer, columnist, and singer, with a deep appreciation for art and music. He is actively engaged in various socio-cultural clubs and organizations, reflecting his commitment to community and cultural development.

He is married to Munija Bashir and is blessed with two children.

কবিতা সমগ্র

আমায় করেছো পরিপূর্ণ,

আলো হয়ে এসেছো তুমি আমারই জন্য।

এ আলো ছড়িয়ে পড়ে,

যখন থাকো আমার পাশে,

রঙ্গীন হয় এ জীবন,

যখন রাঙ্গাও তোমার স্পর্শে।।

সাদা মেঘ কতো সুন্দর,

নীল আকাশে ভাসে বালির সৈকত কতো শুভ্র,

সমুদ্র উপকূলে এসে।।

ফুলদানী কতো বিবর্ণ,

যদি ফুল না থাকে চাঁদ কতো একাকী,

নক্ষত্র যদি না থাকে।।

তুমি বিহীন আমি আমার মতো নই,

ভাসে ভালোবাসার জীবনতরী।।  

ইচ্ছে ডানায় ভর করে মনটা উড়ে যেতে চায়,
উঁচুতে বহু উঁচুতে, শরতের নীল নিলিমায়।
স্বপ্নের মতো ধূসর ও ঝাপসা তুমি, ভেসে থাকো পেজা তুলো মেঘের মায়াডোরে,
উড়ে যেতাম আমি নিমিষেই সেইখানে, কোন চিন্তা ভাবনা না করে।
কিন্তু, বুঝতে কি পারছো, আমি কতটা অস্থির?

তুমি তো কখনো কাছে, কখনো বা বহু দূরে,
উৎকন্ঠা ভরা প্রতিটি দিন প্রতিটি রাত আমার, অবিরত খুঁজছি তোমায়, চলেছি পুড়ে।
বাতাসের গান কানে বাজে, বুকের মাঝে উন্মত্ত বন্যা বইছে,
ঐ পেজা তুলো মেঘের দেশে আসছি আমি, ঠিক স্বপ্নের মতো, প্রতিজ্ঞা আমার, তোমার কাছে।
কিন্তু, তুমি আমায় তখন চিনবে তো?

জানো তো!
ঝরে পড়া বৃষ্টি আকাশে ফিরতে পারেনা।
জানো তো!
চলতে থাকা ঘড়ি'র কাটা উল্টো দিকে ঘুরতে পারেনা।
জানো তো!
ক্ষয়ে যাওয়া ভালবাসা শ্রেষ্ঠ সময়ে ফিরতে পারেনা।

মায়া হচ্ছে!
চোখের জলে বুক ভাসিয়োনা।
মন ভেঙ্গেছে!
অভিবাদন জানাও স্বপ্নিল সময়ের জন্য।

স্বপ্ন চিরস্হায়ী হয়না।

- কায়েস চৌধুরী

কাকে খুঁজছ তুমি?

মণি!! আমায়?

পাবেনা তো!!

আমিতো হারিয়ে গিয়েছি।

ওই যে, সূর্য যেমন হারায়, রূপালী চাঁদের আলোয়!!

আমার গ্লাসটা! ওটা কি তুলে রেখেছো?

না'কি, ওটা'তে অন্য কাউকে পানি দাও!!

আমার কাপড়গুলো! ও'গুলো কি অন্য কেউ পড়ে?

কাছে আসতে চেয়েছিলাম, এড়িয়ে গেলে!!

পরে বললে, আসো!! অভিমান হলো। আসিনি, আর!!

বুঝতে পারিনি, আর কখনো আসবো না।

আসা হলো না!!

মাপতে পারো ভালোবাসা,

গুনে দেখো বালির প্রতিটি কণা,

আমার প্রতিটি শ্বাস নেয়া!

মাপতে পারো ভালোবাসা,

গুনে দেখো বৃষ্টির প্রতিটি ফোঁটা,

আমার হৃদয়ের বোবা কান্না।

তোমাকে জানাতে চাই,

তোমাকে বোঝাতে চাই,

কতটা ভালোবাসি তোমায়!

দূরে চলে যেও না,আমায় ফিরিয়ে দিও না,

আকাশ ও তো রং বদলায়,

চলো ফিরে যাই।

বৃষ্টি হওয়া মেঘগুলো,

মিষ্টি প্রেমের সুখগুলো,

মন ছুঁয়ে যায়!

ভালোবাসায় আগলে রাখি,

তোমায় নিয়ে কাব্য লিখি,

জানি আমি, আমার তুমি,

ভালোবাসো আমায়।

বুঝলাম, তর্জনী-মধ্যমা-বুড়ো ছিল ছন্দে বিলীন;

ছিলনা মনের করায়ত্তে।

অনামিকাও কি কিছু বলেনি,

তখন!

RECENT BLOG

রিলেশনসীপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে সে অনেকদিন ধরে। অথচ, সম্পর্ক নামের এই জটিল সমীকরণ তার কাছে একটি বড় বিস্ময়। স্বভাবগত আচরন, দৃষ্টিভঙ্গী, স্বাতন্ত্র্যবোধ, আত্মমর্যাদা, অহংবোধ, স্বার্থান্ধতা, অজ্ঞতা -উপাদানগুলির ভিন্নতা এই সমীকরণকে আরো জটিল করে তুলেছে। সে মাঝে মাঝেই অবাক হয়ে যায়, যখন ভিন্নমতের ভিতরেও সম্পর্ক নামের এই সমীকরণ নদীর মত

সম্পর্ক

“মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন” – বাংলাদেশ সংবিধান। কিন্তু, বাস্তবতা হলো দেশে ধনী-গরীবের বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। ধনীরা

বিজয়োৎসব

সমুদ্রের মত জোয়ার-ভাটার জীবনে কে কেমন আছি! শারীরিক উপসর্গ বাদ দিলাম, মানুষকে বুঝতে পারা খুবই কঠিন, এক কথায় দুর্বোধ্য। দ্বিধা-দ্বন্দ্ব থাকবেই। তবে, জীবনকে সহজভাবে নিলে, ভালো না থাকলেও খারাপ থাকতে হয়না । দ্বন্দ্ব আছে বলেই দৃশ্যপট নাটকীয়তাপূর্ণ। নাটক না করলেও মনে হয় যেন রঙ্গমঞ্চের মতো বৈচিত্র্যময়। অপূর্ণতা তো থাকবেই। সফল

দীর্ঘশ্বাস

ক্রমেই অস্হিতিশীল, অনিশ্চিত, জটিল ও অস্পষ্ট হয়ে উঠা পৃথিবীতে মানুষকে অনেক অসামঞ্জস্যতা মেনে নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে জীবনকে এগিয়ে নিতে হয়। হাসিখুশী প্রাণোচ্ছল মানুষ টার ও তো থাকতে পারে দুঃখবোধ! হয়তো সে নিজের কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে পারেনা। আবার, চোখের জলও কেউ দেখতে পায় না। হাসিমুখের আড়ালে হয়তো লুকিয়ে

ইচ্ছাশক্তি

RECENT song

প্রতিজ্ঞা

ইচ্ছে ডানায় ভর করে মনটা উড়ে যেতে চায়,
উঁচুতে বহু উঁচুতে, শরতের নীল নিলিমায়।
স্বপ্নের মতো ধূসর ও ঝাপসা তুমি, ভেসে থাকো পেজা তুলো মেঘের মায়াডোরে,
উড়ে যেতাম আমি নিমিষেই সেইখানে, কোন চিন্তা ভাবনা না করে।
কিন্তু, বুঝতে কি পারছো, আমি কতটা অস্থির?

তুমি তো কখনো কাছে, কখনো বা বহু দূরে,
উৎকন্ঠা ভরা প্রতিটি দিন প্রতিটি রাত আমার, অবিরত খুঁজছি তোমায়, চলেছি পুড়ে।
বাতাসের গান কানে বাজে, বুকের মাঝে উন্মত্ত বন্যা বইছে,
ঐ পেজা তুলো মেঘের দেশে আসছি আমি, ঠিক স্বপ্নের মতো, প্রতিজ্ঞা আমার, তোমার কাছে।
কিন্তু, তুমি আমায় তখন চিনবে তো?

– কায়েস চৌধুরী