ইচ্ছাশক্তি

Kayesh Chowdhury

Kayesh Chowdhury

Executive Vice President & Regional Head, Corporate Banking, BRAC Bank Limited

ক্রমেই অস্হিতিশীল, অনিশ্চিত, জটিল ও অস্পষ্ট হয়ে উঠা পৃথিবীতে মানুষকে অনেক অসামঞ্জস্যতা মেনে নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে জীবনকে এগিয়ে নিতে হয়। হাসিখুশী প্রাণোচ্ছল মানুষ টার ও তো থাকতে পারে দুঃখবোধ! হয়তো সে নিজের কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে পারেনা। আবার, চোখের জলও কেউ দেখতে পায় না। হাসিমুখের আড়ালে হয়তো লুকিয়ে থাকে অমাবশ্যার মতো কষ্টগুলো। এভাবে হয়তো সে কখনো কখনো একা হয়ে যায়। বিষণ্ণতায় আক্রান্ত হয় মন। কিছুই যেনো আর ভাল লাগে না, কিংবা ভাল লাগার অনুভূতি গুলো কোথায় যেনো হারিয়ে যায়।

অক্ষমতার বা অপারগতার কারনে অসহায় বোধ করতে থাকে। বিরক্তি প্রকাশ পায় সবকিছুতে এবং অসহনীয় হয়ে উঠে সবকিছু। জীবন মহামূল্যবান ও অসাধারণ সুন্দর ! তাই, বিষন্নতার জাল ভেদ করে বের হওয়াটা জরুরি। দায়িত্বশীল আচরণ করতে হবে। সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মানসিকতা। ইচ্ছাশক্তি টা খুবই গুরুত্বপূর্ণ। প্রবল ইচ্ছাশক্তি বদলে দিতে পারে আগামী।