ইচ্ছেডানায় ভর করে মনটা উড়ে যেতে চায়, উঁচুতে বহু উঁচুতে শরতের নীল নিলিমায়। স্বপ্নের মতো ধূসর ও ঝাপসা তুমি, ভেসে থাকো পেজা তুলো মেঘের মায়াডোরে, উড়ে যেতাম আমি নিমিষেই সেইখানে, কোন চিন্তা ভাবনা না করে।
কিন্তু বুঝতে কি পারছো আমি কতটা অস্হির? তুমিতো কখনো কাছে, কখনো বা বহু দূরে, উৎকন্ঠা ভরা প্রতিটি দিন প্রতিটি রাত আমার অবিরত খুজছি তোমায় চলেছি পুড়ে। বাতাসের গান কানে বাজে বুকের মাঝে উন্মত্ত বন্যা বইছে, ঐ পেজা তুলো মেঘের দেশে আসছি আমি ঠিক স্বপ্নের মতো প্রতিজ্ঞা আমার তোমার কাছে। কিন্তু তুমি আমায় তখন চিনবেতো?
